স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ এএম

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে হত্যার পর ফাঁসিতে ঝুলে স্বামী আত্মহত্যা করেছেন। প্রায় চারদিন পর পচা গন্ধে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

শুক্রবার রাত ৯টার দিকে চান্দিনা পৌরসভার রারিরচর গ্রামের আনিছ মোহাম্মদের বাড়ি এলাকার স্বপ্না বেগমের বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটো উদ্ধার করে পুলিশ। এসময় একটি ছুরিও জব্দ করা হয়।

নিহতরা হলেন- চান্দিনার ছায়কোট গ্রামের আব্দুল জলিলের মেয়ে রোজিনা আক্তার (২২) ও কুমিল্লা আদর্শ সদর এলাকার কাপ্তান বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে সোহেল (২৮)।

রোজিনা আক্তার একটি পার্লারে কাজ করলেও সোহেল কোনো কাজ করতেন না।

একই ফ্ল্যাটের বাসিন্দা ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার থেকে দ্বিতীয় তলায় পচা গন্ধ পান তারা। পরে দরজায় কারো কোনো শব্দ না পাওয়া যাওয়ায় তারা নিহতদের স্বজনদের সাথে যোগাযোগ করেন। পরে স্বজনরা পুলিশে খবর দেয়।

নিহত রোজিনার ভাই শাহজাহান জানান, সোহেল মাদকাসক্ত ছিলো। প্রায়ই রোজিনাকে মারধর করতো। ১০-১৫ দিন আগেও টাকা চাইলে রোজিনা বাবার বাড়ি চলে যায়। পরে তিনি ফিরে আসলে সোহেল এ কাণ্ড ঘটান।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম জানান, পুলিশ দরজা ভেঙে মরদেহ দুটো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী সোহেল। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে লাশগুলো তিন-চারদিন আগের। পুলিশ তদন্ত করছে।

একাত্তর/আরএ
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর