ট্রলারে ৪৪ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ-পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানায়।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া জানান, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে তিনজনকে দেখতে পাওয়া যায় এবং তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্পিডবোটে করে তাদের গতিরোধ করে ট্রলারটিতে তল্লাশি চালানো হয়। এসময় তিনটি সাদা বস্তাভর্তি প্যাকেট পাওয়া যায়। বস্তা খুলে ১১টি প্যাকেটে থাকা টেপ মোড়ানো প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় ওই তিন ব্যক্তিকে আটকের পাশাপাশি মাদক বহনকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামান জানান, জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।

 

একাত্তর/জো
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর