গোয়ালঘরেই ঘুমাতে হচ্ছে তাদের

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০১:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গরু চোরের উপদ্রব বেড়েছে । প্রতিরাতেই কোনো না কোনো এলাকা থেকে গরু চুরি করছে সংঘবদ্ধ চোরের দল। লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে আছেন খামারি ও কৃষকরা। গরু পাহারা দিতে গরুর সাথেই গোয়ালঘরে ঘুমাচ্ছেন তারা।

এদিকে গরু চুরি রোধে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘবদ্ধ গরুচোরদের উপদ্রব বাড়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক ও খামারিরা। সীমান্ত এলাকা ছাড়াও বিজয়নগর, নবীনগর, নাসিরনগরে অহরহ ঘটছে চুরির ঘটনা।

কখনো রাতের আঁধারে, আবার কখনো দিনের আলোতেই এসব চুরির ঘটনা ঘটছে। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। তাই পালা করে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী।

ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিরা বলছেন, আসন্ন ঈদুল ফিতর ও কোরবানির ঈদকে সামনে রেখে ধার-দেনা করে গরু লালন-পালন করছেন তারা। এমন হলে পথে বসতে হবে তাদের।

ক্ষোভ প্রকাশ করে এক ভুক্তভোগী বলেন, খুব বিপদ আছি। গরু বাইন্ধা নিয়া যায় গা। এলাকার চেয়ামারম্যান-মেম্বার কোনো ব্যবস্থা নেয় না। চোরের ভয়ে গরুর দড়ি ধরে গোয়াল ঘরে ঘুমান লাগে।

গরু চোরের নেটওয়ার্ক সারা জেলায় বিস্তৃত উল্লেখ করে পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেছেন, এরইমধ্যে ৩২ জন গরু চোরের তালিকা পুলিশের কাছে দেয়া হয়েছে।

গরু চুরি রোধে নিজেদের অবস্থানের কথা জানালেন জেলার পুলিশ সুপার সাকাওয়াত হোসেন।

তিনি বলেন, গরু চুরি যারা করে এরা পেশাদার। তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও ব্যবস্তা নিতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া আছে।

গত এক মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ টিরও বেশি গরু চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

 

 

কেএসএইচ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর