উৎকণ্ঠা আর বেদনায় জিম্মি নাবিক ও স্বজনদের ঈদ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:০৪ পিএম

দূর-দূরান্ত থেকে নানা ভোগান্তি মাথায় নিয়ে মানুষ যাচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে। কিন্তু এবার সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ও তাদের পরিবার ঈদের আনন্দ উদযাপন থেকে বঞ্চিত। বরং তাদের ঈদ কাটবে উৎকণ্ঠা আর প্রিয়জন বঞ্চিত বেদনায়।

আশেপাশের সবাই ঈদের আনন্দ শুরু করে দিলেও সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের স্বজনদের যেন ঈদ নেই। প্রিয়জন ফিরে আসার অপেক্ষায় তারা।

জিম্মি নাবিকদের সুস্থ শরীরে ফিরে পেতে সরকার ও জাহাজের মালিকপক্ষের দিকে তাকিয়ে আছেন তাদের স্বজনরা।

অপহৃত জাহাজের ক্যাপ্টেন আতিকের মা জানালেন, কিছুক্ষণ পরপর কান্নাকাটি করতে করতে জ্ঞান হারাচ্ছেন তার ছেলের বৌ। এমন অসহনীয় বেদনা প্রকাশের ভাষা নেই।

ফায়ারম্যান মোশাররফের মা কাঁদতে কাঁদতে জাহাজের কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছেন তার ছেলেকে উদ্ধারের ব্যবস্থা করার।

ওয়েলম্যান আইনুলের ভাই জানালেন, তাদের মা ছেলের উৎকণ্ঠায় অসুস্থ। তাই সবার জন্য ঈদ আনন্দ বয়ে নিয়ে এলেও তাদের কোনো আনন্দ নেই।

অবশ্য নাবিক ও জাহাজ মুক্তির জন্য সোমালিয়ান জলদস্যুদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাহাজটির মালিকপক্ষ। শিগগিরই ইতিবাচক ফলাফল আশা করছেন তারা।

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, বিষয়টি নির্ভর করছে জলদস্যুদের মর্জির ওপরে। তাই তারা চাইলেই যে নাবিকদের মুক্ত করে আনতে পারছেন, বিষয়টি এমন নয়। তবে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিজ্ঞ নাবিক মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জানালেন, জলদস্যুদের হাত থেকে নাবিক ও জাহাজ উদ্ধার একটি জটিল প্রক্রিয়া। আলোচনা ও লেনদেনের অনেকগুলো ধাপ পার করতে হবে। তাই ঈদ উদযাপনের চেয়ে জিম্মিদের সুস্থভাবে ফিরে আসাটাই গুরুত্বপূর্ণ।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে ২৩ নাবিকসহ কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ অপহরণ করে সোমালিয়ার জলদস্যুরা। ২০১২ সালেও একই প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ অপহরণের ১০০ দিন পর মুক্তিপণের বিনিময়ে ফিরে আসেন নাবিকরা।

 

একাত্তর/জো
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা এলাকা থেকে ৩০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। গত বুধ ও বৃহস্পতিবার দুইদিনে অপহরণ করা এসব জেলেদের বনের মধ্যে আটকে রাখা হয়েছে।
পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকায় জেলেদের ওপর হামলা চালিয়ে একজনকে অপহরণ করেছে বনদস্যু শরীফ বাহিনী। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবি করেছে। 
সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর