বান্দরবানে কেএনএফের আরও চার সহযোগী কারাগারে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পিএম

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আটক আরও ৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

রোববার  দুপুরে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে হাজির করা হলে বিচারক এএসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, রুমার রেমাক্রি  প্রাংসা ইউনিয়নের লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদর ইউনিয়নের কুহালং ইউনিয়নের লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির মিথুসেল বম প্রকাশ আমং (২৫) এবং বান্দরবান সদর ইউপির লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

এছাড়া রুমা-থানচিতে একই ঘটনায় এই পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন  সদস্য ও ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা গাড়ির এক চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছিল আদালত।

একাত্তর/এসি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর