ঘন্টাখানেকের ঝুম বৃষ্টিতেই চট্টগ্রামের রাস্তায় জলজট

আপডেট : ০৬ মে ২০২৪, ০৬:৩৬ পিএম

প্রচণ্ড তাপদাহের পর গত দুদিন ধরে চট্টগ্রাম নগরীতে ভোররাতে বৃষ্টি হলেও সোমবার দুপুর তিনটা থেকে শুরু হয়েছে বজ্রসহ মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি ফিরলেও রাস্তায় পানি জমে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী।

ঘন্টাখানেকের ঝুম বৃষ্টিতেই নগরীর বেশকিছু স্থানে জলজট তৈরি হয়েছে। জলজটের কারণে রাস্তায় পানি জমে গাড়ি নষ্ট হওয়ায় বেশকিছু সিএনজি চালক দুর্ভোগে পরেছেন। এসময় চারিদিক অন্ধকার হয়ে যাওয়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

বৃষ্টির কারণে রাস্তায় জলজট তৈরি হওয়ায় বিকেলের দিকে অফিস-ফেরত ঘরমুখো মানুষ ছিল অবরুদ্ধ। নগরবাসী অনেকেই বলছেন, প্রচণ্ড গরমে এই বৃষ্টি স্বস্তি দিলেও রাস্তায় পানি জমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

নগরবাসীর আশঙ্কা, এই ঘন্টাখানেকের বৃষ্টিতে যদি রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়, তাহলে সামনের বর্ষায় তাদের আরও বড় ভোগান্তিতে পড়তে হবে।

নগরবাসী ক্ষোভ জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন নালা-খালগুলো নিয়মিত পরিষ্কার না করার ফলে জমে থাকা পানি সহজে সরে যেতে পারে না। যার কারণে দুর্ভোগে নগরবাসী। 

এদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে, নগরীতে ৩২ মিমি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সাথে নগরীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ ঝড়ো বাতাস বইতে পারে। সেই সাথে চট্টগ্রামের নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

একাত্তর/জো
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর