কুমিল্লায় ঘরের ভেতর যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:২৯ পিএম

কুমিল্লায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। একাধিক মামলার আসামি ওই যুবলীগ নেতা অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করছিলেন। তাই ওই গৃহবধূর স্বামী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হতে না পরায় পুলিশ ওই গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। 

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে জেলার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম তানভীর আহমেদ ভুঁইয়া (৩২)। তিনি একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাসিন্দা। তানভীর বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে। আটক ব্যক্তির নাম সেলিম মিয়া।

অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর অভিযোগ, রাত দুইটায় তানভীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্বামীর সঙ্গে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। তানভীরকে পেটানোর পর অচেতন ও এক পর্যায়ে মারা যায়। 

বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুঁইয়া জানান, ঘটনাস্থলে গিয়েছি। হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলটি এতোই ঘনবসতিপূর্ণ যে, ওই বাড়িতে কোনো উঠান নেই। এতো বড় ঘটনাটি বাড়ির বা পাশের মানুষ জানবে না সেটা হতে পারে না। স্থানীয়রা মুখ খুলছে না। 

এদিকে নিহত তানভীরের মা নিলুফা বেগমের দাবি, ছেলে পরিকল্পিত হত্যার শিকার। ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি হত্যার বিচার চাই। 

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত জানান, মরদেহ আঘাতের চিহ্ন আছে। তবে হত্যা কারণ এখনও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

তানভীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর