রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০২৪, ১১:৫০ এএম

কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় এক বাংলাদেশি ও আট রোহিঙ্গাসহ ৯ জন নিহত হয়েছেন। ধারনা করা যাচ্ছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বুধবার ভোরে জেলার উখিয়া উপজেলার বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান, রাত থেকেই বৃষ্টি হচ্ছিলো। ভোরে পানবাজার এবং হাকিমপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে পানবাজার ক্যাম্পে এক বাংলাদেশিসহ পাঁচজন ও হাকিমপাড়া ক্যাম্পে চার জনের মৃত্যু হয়। পুলিশ ও এলাকার লোকজনের সহায়তায় উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা যাচ্ছে। 

এদিকে, থাইংখালি চার নম্বর ওয়ার্ডের চোরাখোলায় পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী। 

তিনি জানান, নিহত শিশুটির নাম আব্দুল করিম (১২)। সে উখিয়ার পালংখালি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের থাইংখালির শাহ আলমের ছেলে এবং থাইংখালি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী জানান, অতি ভারী বৃষ্টির কারণে থাইংখালি ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে কাঁটাতারের বাইরে শাহ আলমের বাড়িতে এসে পড়ে। এ সময় আব্দুল করিম নামে এক শিশুর মৃত্যু হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর