রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধস, দুই মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৪০ পিএম

কক্সবাজারে টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুই জনের মৃত্যুসহ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দুইটা এবং বুধবার ভোর চারটার দিকে জেলার উখিয়ার আট ও ১১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, ক্যাম্প-১১-এর এফ-১ ব্লকের মো. আনোয়ার হোসেন  এবং টেকনাফের লেদা এলাকার স্থানীয় শিশু সিফাত। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন  জানান, ভারী বর্ষণে পাহাড়ের ওপরে থাকা শেল্টার ধসে ক্যাম্প-১১-এর বাসিন্দা আনোয়ার হোসেন ভোর চারটার দিকে মাটিতে চাপা পড়ে নিহত হয়। এর আগে ক্যাম্প-৮ (ইস্ট) ৪১ ব্লকে সিফাত নামের এক কিশোর রাত আড়াইটার দিকে মাটি চাপা পড়ে নিহত হয়। 

নিহত সিফাত টেকনাফের লেদা থেকে এখানে তার মামার ঘরে বেড়াতে এসেছিল বলে জানান ওসি শামীম হোসেন।

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এর আগে গত ১৯ জুন ভোরে জেলার উখিয়া উপজেলার বালুখালী পানবাজার ও হাকিম পাড়া ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি ও আট রোহিঙ্গাসহ ১০ জন নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন, বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ঘরবাড়ি।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর