চট্টগ্রাম কারাগারে কয়েদি পালানোর চেষ্টা

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেশ কিছু কয়েদি পালানোর জন্য বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও সেনা সদস্যরা রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এসময় কারারক্ষীসহ বেশ কয়েকজন কয়েদি আহত হন। তবে কোনো কয়েদি পালাতে পারেনি।

শুক্রবার দুপুর দুইটা থেকে থেমে থেমে প্রায় এক ঘণ্টা কারা অভ্যন্তরে গুলি চলে। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর মোরশেদ জানান, জুমার নামাজের পর কিছু কয়েদি পালিয়ে যাওয়ার জন্য বিশৃঙ্খলা করে। এসময় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়। পরে ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কোনো কয়েদি পালিয়ে যায়নি বলে দাবি করেন তিনি। 

মঞ্জুর মোরশেদ জানান, বর্তমানে কারাগারের নিরাপত্তায় কারারক্ষীর পাশাপাশি সেনা সদস্য মোতায়েন রয়েছে। চট্টগ্রাম কারাগারে শতাধিক মৃত্যুদণ্ডের আসামি ছাড়াও জঙ্গি, কুকি-চিনসহ বিভিন্ন মামলার কয়েক হাজার আসামি রয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর