নোয়াখালীতে লুট হওয়া আরও অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আশরাফ এসব অস্ত্র ও গুলি উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

লে. কর্নেল আশরাফ জানান, সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত ১৪টি রাবার বুলেট, দুইটি টিয়ারশেল, এক রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয়েছে। চাটখিল এলাকা থেকে একটি এসএমজি, একটি শটগান, একটি টিয়ারশেল, ৩৪ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন ও এক জোড়া হাতকড়া উদ্ধার হয়েছে। সোনাইমুড়ী এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি চায়নিজ রাইফেল ও সাত রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়।

শিক্ষার্থী ও টহল দলের সহায়তায় তিন থানা এলাকা থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়াও বসুরহাটে সোনালী ব্যাংকের সাতটি ও চৌমুহনী থেকে ব্যাংক এশিয়ার একটি শাখায় সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিতেও সেনাবাহিনী সহযোগিতা করেছে বলে জানান এ সেনা কর্মকর্তা।

এর আগে, নোয়াখালীর পুলিশ লাইনস, থানা এবং ট্রাফিক অফিস লুটকারীদের লুট করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাক্যাম্পে জমা দেওয়ার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় দেয়া হয়েছিল। স্বেচ্ছায় অস্ত্র জমাদানকারীদের সাধারণ ক্ষমা করা হবে বলে এখনও বলা হচ্ছে। তবে, জমা না দিলে যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে, তাদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।

 

একাত্তর/জো
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর