পালিয়ে বাংলাদেশে এলো মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৩ সদস্য। তারা নাফনদী পেরিয়ে টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে টেকনাফের সদর ইউনিয়নের নাজির পাড়া ও নয়াপাড়া সীমান্ত এলাকায় দিয়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তারা বাংলাদেশে পালিয়ে আসে।

তিনি আরও বলেন, সীমান্তে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্তক অবস্থানে রয়েছি। নতুন আশ্রয় নেয়া বিজিপি সদস্যসহ এখন পর্যন্ত ১২৩ জন বিজিপির সদস্য বিজিবির হেফাজতে আছে। দ্রুতই তাদের ফেরত পাঠানো হবে।

একাত্তর/আরএ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ বাংলা ভাষাভাষীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আবারো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। মানবতার কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় হার মানলো কাঁটাতারের বেড়া।
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে বিশেষ অভিযানে ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর