বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ও পশ্চিম সিংহ এলাকায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ও দুপুরে পৃথক এ দুটো ঘটনা ঘটে।

নিহতরা হলো- হাসিবুল (১০) ও ইব্রাহিম (৪)।

ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ দক্ষিণ পাড়া ফকির বাড়ি গ্রামের আল-আমিনের ছেলে ইব্রাহিম সকালে বাড়ির কাছে ডোবায় পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য ফারুক আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুরে উপজেলা সদরের আরাগ আনন্দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম ও সোহাগ নামের দুই শিশুর বাড়ি কাছে খালের পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকেসহ সোহাগকে (১১) উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন। সোহাগ চিকিৎসাধীন।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর