ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আট বাংলাদেশি আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম

কুমিল্লায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আট বাংলাদেশি আটক হয়েছেন।

মঙ্গলবার রাতে জেলার বুড়িচং উপজেলার সীমান্ত পিলার ২০৭১/৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলকুমারীর মাজার নামক স্থানে তাদের আটক করা হয়। 

তারা হলেন- বুড়িচং উপজেলার বাক-শিমুল ইউনিয়নের বেলবাড়ি গ্রামের মো. নাজমুল হোসেন (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের মো. আবুল কালাম (৩৮), আহম্মেদ হৃদয় (১৯), মো. মহসীন মিয়া (২২), নেত্রকোনা হাটপাড়া কায়াতরা গ্রামের মো. শাহিন মিয়া (৪৫) ও তার ছেলে মো. রোমান মিয়া (২০), একই গ্রামের মো. জুনাইদ (১৫), নেত্রকোনার পূর্বধলা থানার বাদিপটি গ্রামের মো. রতন (২২)।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান,  জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে কাজের উদ্দেশে যাচ্ছিলো। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর