চট্টগ্রাম মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

চট্টগ্রাম মহানগরের ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার নগরীর একটি কনভেনশন হলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।

এ সময় তিনি জানান, মহানগরের সব থানা ও ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে।সামনের দিনে দলকে আরও সুসংগঠিত ও বিকশিত করতে খুব দ্রুত দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের নেতৃত্বে আনার পরিকল্পনা চলছে। 

তিনি জানান, দেশের এমন ক্রান্ত্রিলগ্নে তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বিএনপি আগের চেয়ে আরও বেশি সংগঠিত। তবে দলের কোনো নেতাকর্মী কোনো ধরণের অপকর্মের সঙ্গে যুক্ত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত সাত জুলাই এরশাদ উল্লাহকে আহবায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর