জটিল সমীকরণের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি: বুলু

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি জটিল সমীকরণের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, তাই সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ১১ পরিবারের মধ্যে ঈদ উপহার ও আর্থিক অনুদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানের আয়োজন করে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি।

এসময় বুলু বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবারের আত্মীয়-স্বজন দেশে যে পরিমাণ অনিয়ম, দুর্নীতি করেছে তার বিচার এ বাংলার মাটিতে হবে। যারা আওয়ামী লীগকে দাঁড় করানো ও তাদের পক্ষ কথা বলবে, তারা ১৮ কোটি মানুষের শত্রু বলে বিবেচিত হবে।

তিনি বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই এবং এ দেশে জঙ্গিবাদের উত্থান হবে না। বিএনপি গণতান্ত্রিক পন্থায়ে দেশ পরিচালনা করতে চায়।

চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ প্রমুখ। 

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর