শাহ আমানতে বিমান বিকল, দুই ঘণ্টা পর ওঠানামা স্বাভাবিক

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০১:০০ পিএম

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। দুই ঘণ্টা রানওয়ে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে বিমানবন্দরটি।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৩৮) অবতরণের পর যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকা পড়ে। এতে ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে বিমানটি নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়। এরপর নিরাপদে যাত্রীরা অবতরণ করেন। এ সময় প্রায় দুই ঘণ্ট বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিলো।

চট্টগ্রাম বিমানবন্দরের সহকারী সিকিউরিটি সুপারভাইজার আবদুল আলম এক বার্তায় জানান, বাংলাদেশ বিমানের জিইসি টিম পুশ কার্ট দিয়ে সামনের চাকা টেনে ঠিক করে দিলে পরবর্তী সময়ে বিমান ইঞ্জিন স্টার্ট করে বে-তে চলে আসে। বর্তমানে চট্টগ্রাম বিমান বন্দরে উড্ডয়ন ও অবতরণ পুনরায় চালু করা হয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর