চট্টগ্রামে বিএনপির ভোটের প্রচারে গুলি, নিহত এক, প্রার্থী গুলিবিদ্ধ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে বিএনপির ভোটের প্রচারে গুলি চালিয়েছে দুর্বৃত্ত। এতে একজন নিহত ও ওই আসনের বিএনপির প্রার্থীসহ দুই জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে সোয়া পাঁচটার দিকে নগরীর বায়োজিদ থানার পূর্ব বায়েজিদের হামজারবাগ (চালিতাতী) এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

নিহতের নাম সারোয়ার বাবলা। তাকে বায়োজিদ থানার চালিতাতলি এলাকার স্থানীয় যুবদল নেতা বলে দাবি করা হলেও চট্টগ্রাম মহানগর যুবদল এক বিবৃতিতে জানিয়েছে, বাবলা যুবদলের কেউ নন।  

আহতরা হলেন- মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ ও যুবদল নেতা শান্ত।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। একজনের মৃত্যুর খবর পেয়েছি। কে বা কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর