ব্রাহ্মণবাড়িয়া গুলি করে জোড়া খুনের মূলহোতা অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলি করে জোড়া খুনের ঘটনার প্রধান অভিযুক্তকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সোমবার (১০ নভেম্বর) ভোরে জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরের খোসকান্দি গ্রাম থেকে তাকে এবং নবীনগর উপজেলার থোল্লাকিন্দ গ্রাম থেকে তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় সহযোগীর বাড়ি থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- রিফাত বাহিনীর প্রধান থোল্লাকান্দি গ্রামের রিফাত ও তার সহযোগী লিমন। পুলিশের তথ্য বলছে, রিফাতের বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা, বিস্ফোরকসহ ছয়টি মামলা আছে। 

একই দিন বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-৯ (সিপিসি-১) এর কমান্ডার মো. নুরনবী।

তিনি জানান, নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের গণিশাহ মাজারের আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে এক নভেম্বর গণিশাহ মাজারের পাশে একটি হোটেলে শিপনের ওপর গুলি চালায় রিফাতসহ তার বাহিনী। এ সময় শিপন এবং হোটেল কর্মচারী ইয়াছিন ও নূর আলম নামে তিন জন গুলিবিদ্ধ হয়। সেদিন রাতেই ঢাকার একটি হাসপাতালে মারা যায় শিপন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিন নভেম্বর হোটেল কর্মচারি ইয়াছিনেরও মৃত্যু হয়। এ ঘটনায় শিপন বাহিনীর হামলায় এমরান মাস্টার নামে আরও একজন আহত হয়েছেন। 

তিনি জানান, ঘটনার পর থেকে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়। পরে গোয়েন্দা তথ্যে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে ঘনিষ্ট সহযোগী লিমানকে নবীনগর উপজেলার থোল্লাকিন্দ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর