আপিলেও জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরলো না

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির শুনানিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের কাগজ দেখাতে পারেননি তিনি।

এদিকে ইসি সূত্র বলছে, ঋণ খেলাপির দায় ও ১ শতাংশ ভোটারের সমর্থনের অভাবে রোজই ছিটকে যাচ্ছেন নতুন নতুন প্রার্থী।

আসন্ন নির্বাচন ঘিরে ৭২৩ জনের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন জমা হয় ৬৪৫টি। সোমবার তৃতীয় দিনের মতো কমিশনে চলে আপিল আবেদনের শুনানি।

এসময় দেখা যায়, দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগ থাকলে আবেদন বাতিল করে দিচ্ছে নির্বাচন কমিশন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হকের প্রার্থিতাও বাতিল করা হয়েছে।

জাতীয় পার্টির ৩৫টি মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে এখন পর্যন্ত ১৯টি মনোনয়ন ফেরত পেয়েছে দলের প্রার্থীরা। বাদ পড়েছে চারটি।

আপিল আবেদনের শুনানি ১৮ তারিখ পর্যন্ত হওয়ার কথা থাকলেও বেশিরভাগ আবেদন নিষ্পন্ন হওয়ায় ১৭ তারিখের মধ্যেই সম্পন্ন হতে পারে এই কার্যক্রম।

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

একাত্তর/আরএ
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর