রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম, মা-বাবাও আহত

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে ঘরে ঢুকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনিকে (৪২) গুলি ও কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় বাধা দিতে গেলে ওসমান গনির বৃদ্ধ বাবা-মাকেও পিটিয়ে ও গুলি করে আহত করা হয়।

রোববার (২২ মার্চ) রাত আটটার পর সরফভাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ ওসমান গনির বাড়িতে ঢুকে পড়ে। তারা ওসমান গনিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বৃদ্ধা মা আছিয়া বেগম ও বাবা রশিদ আহমদকেও ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এসময় ওসমান গনি হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া তার হাত ও পিঠে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। মা আছিয়া বেগম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আর বাবা রশিদ আহমদ মাথায় আঘাত পেয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মা-বাবা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, ওসমানের পেটে লাগা গুলিটি অত্যন্ত গুরুতর। তার একটি হাত ধারালো অস্ত্রের আঘাতে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে চিকিৎসকরা সেটি কেটে ফেলার আশঙ্কা করছেন। তবে উন্নত চিকিৎসার মাধ্যমে হাতটি রক্ষার চেষ্টা চলছে। এছাড়া তার মেরুদণ্ডেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন ঘটনার বলেন, মুখোশ পরা চার-পাঁচজন দুর্বৃত্ত বিএনপি নেতার বাড়িতে হামলা করেছে। তিনি গুলিতে আহত হয়েছেন বলে আমরা শুনেছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এদিকে হামলার খবর পেয়ে রাতেই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ওসমান গনির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর