চট্টগ্রামে হানিফ পরিবহনের বাসে আট কেজি হেরোইন, আটক তিন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আট কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে কর্ণফুলী এলাকায় থেকে এই মাদক ও কারকারিদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. আলী হোসেন, মো. আজিম ও মুহাম্মদ রাশেল। মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ।

দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

তিনি জানান, ভোর গোপন খবরে ডিবির একটি দল কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং এলাকায় অবস্থান নেয়। কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসকে থামানোর সঙ্কেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বাসটি আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসের পেছনে বিশেষ কৌশলে লুকানো একটি বক্স থেকে আট কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা কক্সবাজার থেকে এসব মাদক সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

সিএমপির অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আট কোটি ৩৫ লাখ টাকা। এই ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর