গাজীপুরে নির্মিত হচ্ছে ইন্টারনাল কনটেইনার ডিপো

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০২:১২ পিএম

গাজীপুরের ধীরাশ্রমে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ইন্টারনাল কনটেইনার ডিপো বা আইসিডি। এর জন্য শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। রেল কর্তৃপক্ষ বলছে, এটি নির্মাণ হলে ঢাকায় কনটেইনারবাহী ট্রেন যাওয়ার প্রয়োজন হবে না। 

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে কনটেইনার ডিপো তৈরির জন্য ঢাকা বাইপাস সড়কের পাশে চলছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া।

প্রকল্পটি এ মাসেই শুরু করে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে রেলপথ মন্ত্রণালয়। এর ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৪০২ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।

রেল কর্তৃপক্ষ জানায়, পুবাইল থেকে ধীরাশ্রম পর্যন্ত ৭ দশমিক ১৬ কিলোমিটার রেললিংক নির্মাণ করা হবে। রেল লিংকের মাধ্যমে সরাসরি ধীরাশ্রম আইসিডিতে কনটেইনার পরিবহনের ফলে ঢাকায় কনটেইনার ট্রেন ঢোকার প্রয়োজন হবে না। 

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল হক বলেন, ঢাকাতে চাপ কমানোর জন্য এবং যাতে যানজট সৃষ্টি না হয় সে জন্য ইন্টারনাল কনটেইনার ডিপো নির্মাণ করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন জেলায় কনটেইনার নেয়া যাবে।  

এই ডিপো তৈরি হলে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা এই এলাকায় কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করে এলাকাবাসী। পাশাপাশি বাড়বে ব্যবসা-বাণিজ্যের সুযোগ।

চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঢাকায় আসা কনটেইনারের মধ্যে মাত্র ১০ শতাংশ আসে রেলপথে। এই পরিমাণ ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কমলাপুর আইসিডি’র বিকল্প হিসেবে ধীরাশ্রমে নির্মাণ হবে নতুন এই কনটেইনার ডিপো। 

একাত্তর/আরবিএস  

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর