৩৯৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার চার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:১৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধার করা হয় ৩৯৭ বোতল ফেনসিডিল। এসময় ঘটনাস্থল থেকে মাদকের ব্যাবসার কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার রাতে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের মঙ্গলখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,  রূপগঞ্জের দড়িকান্দি এলাকার শামীম(২৭), মাহামুদাবাদের নাছিম মিয়া (২৬), কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকার সেলিম মিয়া (৩২) ও দিনাজপুরের বিরামপুর থানাধীন ধানঘরা এলাকার ছেলে কাভার্ডভ্যান চালক মোরছালিন (২২)।

 রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান জানান, র‍্যাব-১০ এর একটি দল রোববার রাত সাড়ে ১২টার দিকে একটি কার্ভাডভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক কারকারি শামীম, নাছিম, সেলিম ও মোরছালিনকে গ্রেপ্তার করেন তারা। জব্দ করা হয় একটি মিনি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

তিনি আরও জানান, এই ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/পিএজে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর