সাকুরার বাসচাপায় একজন নিহত, আহত তিন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম

মাদারীপুরের রাজৈরে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা যাত্রী খোকন কুণ্ডু মাদারীপুর সদরের বাজিতপুর কুণ্ডুপাড়া এলাকার আসুতোষ কুণ্ডুর ছেলে। তিনি পেশায় পান ব্যবসায়ী ছিলেন। আহত তিনজনের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালগামী বেপরোয়া গতির সাকুরা পরিবহনের বাসটি অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী খোকন কুণ্ডু মারা যান। অটোরিকশার  আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন।  তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাত রায় জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

 

একাত্তর/জো
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর