নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি ধ্বসে পাঁচজন আহত

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় হঠাৎ করে পল্লী বিদ্যুতের ১১টি বৈদ্যুতিক খুঁটি ধ্বসে রাস্তায় চলন্ত যানবাহনের ওপর পড়ে পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এতে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাত্রীবাহী বাসের চালক, হেলপার এবং কাভার্ডভ্যান চালকসহ পাঁচজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় সড়কের দুইপাশের যান চলাচল। খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন।

স্থানীয়রা জানান, মহাসড়কের উন্নয়নকাজ চলমান থাকায় বিদ্যুতের খুঁটির পাশের মাটি কেটে অন্যত্র সরিয়ে নেয়ায় এ দুর্ঘটনা ঘটে। চলাচলরত যানবাহনের ওপর বিদ্যুতের খুঁটি পড়ে আসমানী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চালক ও হেলপার এবং কাভার্ডভ্যান চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জের (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর