ভোটের বিনিময়ে মৌলিক অধিকার চান যৌনকর্মীরা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ এএম

রাজবাড়ীর দৌলতদিয়ার পূর্বপাড়া যৌনপল্লীতেও লেগেছে ভোটের হাওয়া। ভোট দেয়ার অপেক্ষায় ১৩শ’ যৌনকর্মী। সমাজের পিছিয়ে পরা এই নারীরা এতদিন নির্দিষ্ট সীমানায় থাকলেও এখন ভোট উৎসবে মেতেছেন তারা, অংশ নিচ্ছেন নির্বাচনী বিভিন্ন কাজে। বলছেন, এবার তারা ভোটের বিনিময়ে আদায় করতে চান সকল মৌলিক ও নাগরিক অধিকার।

প্রকৃতির সব আলোই যেখানে বিবর্ণ। জীবন ছন্নছাড়া। রাজবাড়ীর পদ্মা পাড়ের পূর্বপাড়া যৌনপল্লীতে সেখানে একদল মানুষের বসবাস, যারা সমাজের প্রায় সব সুবিধা থেকেই বঞ্চিত।

এখানকার বাসিন্দাদের একসময় জাতীয় পরিচয়পত্রের ঠিকানায় লেখা ছিলো ‘পতিতালয়’। একারণেও ভোট নিয়ে তাদের আগ্রহও ছিলো না।

যৌনপল্লীর বাসিন্দাদের ওই বঞ্চনার খবর প্রকাশ করেছিলো একাত্তর টেলিভিশন। এরপর নির্বাচন কমিশনের উদ্যোগে তাদের ঠিকানা লেখা হয় ‘পূর্বপাড়া’। 

কয়েকজন যৌনকর্মী বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগের ফলে তারা এখন অন্যত্র গিয়েও কাজ করতে পারছেন। তাছাড়া কোথাও গিয়ে পরিচয় দিতে তাদের সমস্যা হয় না।

নির্বাচনী আমেজ লেগেছে পুরো পূর্বপাড়ায়। আর এখানকার বাসিন্দারা অন্যদের সাথে মিলে অংশ নিচ্ছেন নির্বাচনের বিভিন্ন কাজে, করছেন মিটিং-মিছিল। বলছেন, নতুন সরকারের কাছে ভোটের বিনিময়ে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও বাসস্থানের নিশ্চয়তা চান তারা। 

যৌনকর্মী বলছেন, যে প্রার্থী সবসময় তাদের পাশে থাকবেন- তারা এমন প্রার্থীই চান।

নারী নেত্রীরা বলছেন, পূর্বপাড়ার বাসিন্দারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি, রেশনসহ নানান ধরনের সুবিধা পেয়ে আসছে। তবে সরকারিভাবে দেয়া ঘর পাননি কেউই।

অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম বলেন, সরকারি ঘর পাননি কোনো যৌনকর্মী। পরবর্তী জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবি থাকবে যাতে ঘরের নিশ্চয়তা দেওয়া হয় তাদের।

দ্বাদশ জাতীয় নির্বাচনে এবার এই পল্লী থেকে ভোট দেবেন ১ হাজার ৩১১ জন ভোটার। বলছেন, এবার মৌলিক অধিকার আদায়ে সোচ্চার তারা।

 

একাত্তর/আরএ
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর