সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ এএম

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক তরুণ পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে ল্যাব জোন হাসপাতালের সামনে পদচারী সেতুর ওপরে এ ঘটনা ঘটে। 

নিহত পথচারী আবু সাঈদ হিমেল (২০) সাভার পৌর এলাকার বিনোদ বাইদ মহল্লার কামাল হোসেনের ছেলে। হিমেল রাজধানীর নীলক্ষেতে একটি কম্পিউটারের দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। 

সাভার ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালের কেয়ারটেকার সাইদুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে চার ব্যক্তি হিমেলকে এনে তাদের হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান। তাকে উদ্ধারের পর দেখা যায় তিনি মৃত। বিষয়টি সাভার থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ তাদের হেফাজতে নেয়। 

হিমেলের বাবা কামাল হোসেন জানান, তার ছেলে প্রতিদিন সকালে সাভারের বাসা থেকে কর্মস্থলে যেতো এবং রাতে বাসায় ফিরতো। শুক্রবার রাত ৯টার দিকে ছেলের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন তিনি হেমায়েতপুরে বাসে ছিলেন বলে জানান তিনি।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা জানার পর বিস্তারিত বলা যাবে।

 

একাত্তর/জো
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর