মাধবদীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ছয়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম

নরসিংদীর মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার ভোর তিনটার দিকে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর এলাকাবাসী তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠান। 

গুরুতর আহতরা হলেন টেক্সটাইল শ্রমিক শামীম মিয়া (৪০), তার স্ত্রী আকলিমা বেগম (৩৫), তাদের কন্যা সানজিদা (১৮) ও রিয়া মনি (৯), শামীমের বড় ভাই গাফফার মিয়া (৪০) ও ছোট ভাই রশিদ মিয়া (৩২)।

আহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই আলগী এলাকার মানিক মিয়া ও ওই গ্রামের আরও কয়েকজন এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিলো। সম্প্রতি শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে বিলকিসের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় মানিক। ধারণা করা হচ্ছে, শামীম মিয়ার বাড়ির শৌচাগারের পাইপ দিয়ে অবৈধ সংযোগের লিকেজের মাধ্যমে বসতঘরে গ্যাস ঢুকে যায়। ভোরে রান্না বসানোর জন্য চুলায় আগুন দিলে মুহূর্তেই বিকট বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এসময় তারা ছয়জন আহত হন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তিনি। এটি কোন নাশকতা কিনা তা খতিয়ে দেখেছেন। জ্বালানী গ্যাসের বিস্ফোরণ থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। 

অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় বিষক্রিয়ায় এখন পর্যন্ত আটজন শ্রমিক নিহত হয়েছেন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর