পূর্বাচলে ট্রাক-কার সংঘর্ষ, এক পরিবারের চার জন আহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেটকারের সঙ্গে মালবোঝাই মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারে থাকা এক পরিবারের চার জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পূর্বাচল-১ নম্বর সেক্টরের  শেখ হাসিনা সরণীতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাজধানীর খিলক্ষেত থানার তলনা এলাকার সাইদুল হাসান সুমন (৪০), তার স্ত্রী তালজিল আহমেদ সম্পা (৩০), ছেলে তাজবিন হাসান (১৪) ও তাইমুন হাসান কারিফ (৫)।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, রাতে ওই সড়কের শেখ হাসিনা স্টেডিয়াম সংলগ্ন গোল চত্বর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে দ্রুত গতিতে আসা একটি মালবোঝাই মিনি ট্রাক ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি  দুমড়েমুচড়ে যায়। এতে কারে থাকা একই পরিবারের চার জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আহতের প্রাইভেটকার থেকে বের করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

পুলিশ ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর