জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ছয়জন দগ্ধ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন । বুধবার রাতে বার্মাশীল বাঘপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দ্বগ্ধরা হলেন সুখী আক্তার, তার মেয়ে সাদিয়া আক্তার, বোন জান্নাতি আক্তার, ভাই আরিফ হাওলাদার, ফুফাতো বোন রহিমা আক্তার ও রহিমার মেয়ে ঋতু আক্তার। এদের মধ্যে শরীরের ৪৫% দগ্ধ রহিমাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকিদের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বাঘপাড়া এলাকার কেতা মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন  নূর মোহাম্মদ মিয়ার পরিবার। ১৬-১৭ দিন আগে তাদের একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন। রাতে বাসায় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। আগুন নিভিয়ে তাদেরকে উদ্ধার করে দগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার ব্রিগেডের সদস্যরা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ফখরউদ্দিন জানান, বাড়ির পাশেই গ্যাসের লাইনে লিকেজ রয়েছে। সেই লিকেজের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে ।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতে দগ্ধ ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। রহিমা নামে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যান্যদের সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

একাত্তর/জো
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর