পদ্মা ধরা ২৭ কেজির কাতল, প্রায় ৫৫ হাজারে বিক্রি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৬ পিএম

পদ্মা নদীতে জেলের জালে বিশাল একটি কাতল মাছ ধরা পড়েছে। মেপে দেখা গেছে মাছটির ওজন ২৭ কেজি ৭০০ গ্রাম।

শুক্রবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

তিনি জানান, মাছটি বিক্রি করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে আসলে দুই হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় কিনে নেন আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট।

শাহজাহান মিয়া বলেন,  জেলে কাছ থেকে মাছটি কেনার পর দুই হাজার ১০০ টাকা কেজি দরে ৫৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। 

তিনি আরও বলেন, পদ্মা নদীর পানি কমার ফলে এখন প্রায়ই বিশাল আকৃতির মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।

একাত্তর/এসি
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর