এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ৩০

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ এএম

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের ওই বাস ঢাকা থেকে বরগুনা যাচ্ছিলো। বাসটি শিবচরের সূর্যনগর পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। বাসটি দুমড়ে মুচড়ে যায়।

যাত্রীবাহী বাসের ধাক্কায় সামনে চলমান ট্রাকটি এক্সপ্রেসওয়ের থেকে সার্ভিস লেনে পড়ে যায়। পুরাতন বই বহন করার ট্রাক্টটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও এক জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু।

এছাড়া শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতাল আহত পাঁচজনকে নেয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হাসান বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি সড়ক থেকে ছিটকে বাম লেনে আর বাসটি ডান লেনে পড়েছে। পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাক ও বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হবে।  

কেএসএইচ
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর