সাবেক স্ত্রীর গায়ে আগুন দিয়ে পুড়লেন নিজেও

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম

নরসিংদীতে সাবেক স্ত্রীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার পর নিজের শরীরেও আগুন জ্বালিয়েছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই এলাকার লতা আক্তার (২৭) ও তার সাবেক স্বামী গাজীপুরের খলিলুর রহমান। পেশায় চিকিৎসক লতা নারায়ণগঞ্জের একটি হাসপাতালে কর্মরত এবং খলিল গাড়িচালক। 

লতার খালু ফরহাদ হোসেন জানান, সম্প্রতি লতা শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে। দুই বছর আগে নিজের পছন্দে খলিলুরকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরে জানতে পারে খলিলুর পেশায় গাড়িচালক। পরে লতা স্বামীকে ডিভোর্স দেয়। তবে এটা মানতে পারেনি খলিলুর। 

তার দাবি, এর জেরে রোববার লতার গ্রামের বাড়ি এসে কথা বলার এক পর্যায়ে তার গায়ে আগুন দেয়। পরে নিজের শরীরেও আগুন দেয় খলিলুর। ওই সময় তাদের চিৎকারে স্বজন ও আশেপাশের লোকজন এসে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।

নরসিংদী রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন পলাশ বলেন, তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন।

একাত্তর/এসি
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর