এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদ সরদার (৩৫) ফরিদপুর জেলার সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে। তিনি ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় এক্সপ্রেসওয়ের কেশবপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শহিদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে মহাসড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই শহিদের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কোন বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

একাত্তর/জো
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর