উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:০৫ এএম

পাঁচ ঘণ্টারও বেশি সময়ে পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও ময়মনসিংহের ট্রেল চলাচল স্বাভাবিক হয়েছে, তবে দুর্ভোগে পড়তে হয়েছে বহু যাত্রীর।

টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার রাত ৯টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এরপরই উত্তরবঙ্গে সঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর রাত দুইটায় ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় দুটি বগির চাকা লাইনচ্যুত হয়।
ট্রেনের চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার তদন্তে পাকশি রেলওয়ে বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

দুর্ঘটনার কারণে বিভিন্ন ট্রেন পথে আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। রাজশাহীর থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস এবং নীলফামারী থেকে ছাড়া নীলসাগর এক্সপ্রেস পথে আটকে পড়ায় ট্রেন সঠিক সময়ে ঢাকায় ঢুকতে পারেনি।

এছাড়া লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসও নির্ধারিত সময়ে ঢাকায় ঢুকতে পারেনি। ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে অপেক্ষায় থাকে। 

আরবি
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর