নরসিংদীতে ইউপি সদস্য হত্যায় থানায় মামলা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১০:০৬ পিএম

নরসিংদী সদর উপজেলার আমদিয়ায় ইউপি সদস্য রুবেল আহমেদকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার রাতে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন নিহত ইউপি সদস্য রুবেল আহমেদের স্ত্রী খাদিজা আক্তার। 

মামলায় হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগ এনে চার জনের নাম এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে দায়ের করা অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তবে তদন্ত এবং গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। 

সোমবার দুপুরে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়ায় পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাশে দুর্বৃত্তরা প্রকাশ্যে ইউপি সদস্য রুবেলকে প্রথমে গুলি এবং পরে মৃত্যু নিশ্চিত করতে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি আমদিয়া ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। 

একাত্তর/এসি
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর