মুরগী রান্না নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী ও দেবরের

আপডেট : ০৫ মে ২০২৪, ১২:৫৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও দেবরের বিরুদ্ধে। শুক্রবার রাত ৯টার দিকে মুরগী রান্নাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ গোলনাহার আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া এলাকার রিপনের স্ত্রী। হত্যার ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রিপন ও দেবর আরিফ পলাতক রয়েছেন।

নিহতের ভাই আব্দুল হক  জানান, শুক্রবার রাতে মুরগী রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপন এর সাথে তার বোনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রিপন ও আরিফ মিলে গোলনাহারকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে তাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, প্রায় ৭-৮ বছর আগে তার বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের সাথে বিয়ে হয়। এরপর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করতো। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। তার বোন দুই সন্তানের জননী বলেও জানান তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর