আশুলিয়ায় বকেয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:৪২ পিএম

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এসময় কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে যানবাহন ও অফিস ভাঙচুর চালায় কিছু শ্রমিক। পরে শিল্প পুলিশ জলকামান নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা নরসিংহপুর-কাশিমপুর সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

এর আগে, সকালে কাজে যোগ দিতে গেলে কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। নোটিশে বলা হয়, ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অত্র কারখানার সব সেকশন বৃহস্পতিবার থেকে সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে। এ ব্যাপারে সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

পরে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য কারখানায় গেলে গেটে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে যায়। এরপর তারা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, প্রায় প্রতি মাসে বেতন দেওয়ার সময় তালবাহানা করে কারখানা কর্তৃপক্ষ।

ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডের এক কর্মকর্তা রায়হান জানান, শ্রমিকদের আগামী ২১ মে বেতন দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। গতকালই শ্রমিকরা কারখানার সিদ্ধান্ত মেনে না নিয়ে আন্দোলনের চেষ্টা করেন। কারখানা ভাঙচুরের আশঙ্কা থেকে তারা কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেন। কিন্তু এরপরও কিছু শ্রমিক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে তাদের যানবাহন ও  অফিস ভাংচুর করে।

আশুলিয়া শিল্প-পুলিশ-১’র অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি জানান, বেতন-ভাতা নিয়ে কারখানা টালবাহানা করে আসছিলো। এর মধ্যে হঠাৎ ছুটির নোটিশ দেখে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে হালকা ভাঙচুর চালায়। শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি।

 এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিক।

 

একাত্তর/জো
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর