গৃহকর্মীকে ছুরি দিয়ে খুচিয়ে নির্যাতনে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:৫৩ পিএম

সাভারে চুরির অপবাদে এক শিশু গৃহকর্মীকে ছুরি দিয়ে খুঁচিয়ে ও বিভিন্ন নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদি হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দিলে রাতেই ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সাভারের রাজাশন এলাকার কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ। ইসমাইল একটি সরকারি হাসপাতালে কর্মরত এবং তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

অভিযোগ থেকে জানা যায়, ওই দম্পতি ভুক্তভোগী শিশুর পরিবারের পূর্ব পরিচিত। সেই সুবাদে তাকে গৃহকর্মী হিসেবে কাজে নেন। গত এক বছর কাজ করানোর পরেও তারা ওই শিশুকে ঠিকমতো বেতন দেননি। সেই টাকা চাইলে শিশুটিকে ছুরি দিয়ে খুঁচিয়ে নির্যাতন করেন অভিযুক্তরা।

নির্যাতনের বিষয়টি গোপন রাখতে পরিবারের সঙ্গে শিশুটির যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করা হয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাবা-মায়ের কাছে হস্তান্তর করে ভয়ভীতি দেখান ওই দম্পতি। এরপর সাভার স্বাস্থ্য কমপ্লেক্স শিশুটিকে ভর্তি করে থানায় অভিযোগ দেওয়া হয়। 

শিশুটি জানায়, ওই বাসায় প্রায় এক বছর ধরে কাজ করছিলাম। প্রথম কয়েকদিন আমাকে আদর করেছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরই মারধর শুরু করা হয়। সবশেষ চুরির অপবাদ দিয়ে ছোট সরু ছুরির মাধ্যমে সারা শরীরে খুঁচিয়ে নির্যাতন করা হয়েছে। এছাড়া ব্যাট দিয়ে পায়ে ও মাথায় আঘাত করেছেন তারা।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ভুক্তভোগীর সারা শরীরে নতুন ও পুরাতন ভোঁতা এবং ধারালো অস্ত্রের ক্ষত আছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। 

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারের পর অভিযুক্তরা মারধরের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর