আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্ত অনুযায়ী রোববার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিলো। কিন্তু তা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

রোববার সকাল ১০টার দিকে আশুলিয়ার অন্তত ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি দেন কারখানা কর্তৃপক্ষ।

জানা যায়, শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় সকাল ৮টা থেকেই শুরু হয় কারখানার উৎপাদন কাজ। কিন্তু সকাল ১০টার দিকে ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। পরে কারখানাগুলোতে রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিলো উল্লেখ করে শ্রমিকরা বলছেন, কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। অন্যান্য পোশাক কারখানার মালিক পক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমে বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। তখন কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

তবে মালিক পক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি জানিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিক ও চাকরি প্রত্যাশিদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিলো। শ্রমিক ও বহিরাগতদের বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল বুধবারও অশান্ত ছিলো। বিক্ষোভ ও হামলার কারণে ১৬৭টি তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়। পরে শনিবার অধিকাংশ পোশাক কারখানায় কাজ শুরু হয়।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) শনিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, রোববার থেকে সাভারের আশুলিয়ার সব পোশাক কারখানা খোলা থাকবে। 

আরবিএস
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর