মাইকিং করে গুড়িয়ে দেয়া হলো লেংটার মাজার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

মাইকিং করে লোক জড়ো করার পর গুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রায় ৮০ বছরের পুরোনো একটি মাজার। 

পূর্বাচল ১১ নম্বরে সেক্টরে ওই মাজারটি হজরত হোসেন আলী শাহের হলেও, লেংটার মাজার হিসেবেই বেশি পরিচিত। 

হামলাকারীরা ভেকু দিয়ে মাজার এবং মসজিদসহ সেখানকার স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার পর তারা সেখানে আগুন জ্বালিয়ে দেয়।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লেংটার মাজারের খাদেম জাকির হোসেন। 

তিনি বলেন, রাতে দুই থেকে আড়াইশ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে। তারা প্রথমে ভেকু দিয়ে মাজারটি ভেঙ্গে ফেলে। পরে পাশের টিনশেড মসজিদ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। 

মাজার ভাঙার খবর পেয়ে বুধবার সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এবং র‍্যাব -১ এর কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, রাতে দুর্বৃত্তরা মাজারে হামলা ও ভাঙচুর করে। এমনকি মাজারে মসজিদে আগুন জ্বালিয়ে দেয়। 

এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান লিয়াকত আলী। 

আরবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর