নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে সিংগাইর উপজেলার বায়রা খেয়াঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার ১১ বছর বয়সী মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে নিয়ে গিয়েছিলেন বাবা। একপর্যায়ে পানিতে হঠাৎ ডুবে নিখোঁজ হয় মেয়ে। তাকে উদ্ধার চেষ্টার সময় অথৈ পানিতে নিখোঁজ হয়েছেন বাবাও। 

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সারাদিন চেষ্টা করেও কারোরই সন্ধান পাননি। 

নিখোঁজ ব্যক্তি জামালপুর গ্রামের ব্যবসায়ী মহিদুর রহমান (৫০)। মেয়ে রাফা আক্তার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। মাছ মারার বড় বরশি দিয়ে নদীর দুপাশ থেকে টেনে আনার সময় মেয়ে রাফার জামায় বরশি আটকালে তাকে উপরে তোলা হয়।

তার কিছু দূরেই বড়শিতে আটকে পড়ে মহিদুরের দেহ। পরে তাকেও উদ্ধার করা হয়।  

আরবি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর