কেরানীগঞ্জে রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত তিন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:২৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটের একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম রাজু জানান, মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

স্থানীয় রিফাত জানান, মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারীরা মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।

কেরানীগঞ্জে উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, বি‌স্ফোর‌ণে ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মরদহে উদ্ধার করা হয়েছে। তবে, তৎক্ষণাৎ তাদের পরিচয় জানা যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান গণমাধ্যমকে জানান, সড়কের পাশে থাকা হোটেলের সিলিন্ডারের সাথে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লাগলে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিন জন নিহতের সংবাদ পাওয়া গেছে।

একাত্তর/আরএ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দোকান মালিকসহ আরও চারজন।
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর