৩২ মামলার আসামিকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম

মুন্সীগঞ্জে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানিয়েছেন, দুটি স্পিডবোট ও দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে হেলমেট পরা একদল দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে। পুলিশের তথ্য বলছে, নিহত ব্যক্তি একটি ডাকাত দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় ৩২টি মামলা আছে। তবে হামলার নেপথ্যে বালু মহাল নিয়ে দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর এলকার এই ঘটনা ঘটে।

নিহতের নাম বাবলা ওরফে উজ্জ্বল। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মোহনপুর গ্রামের বাচ্চু খাঁর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন জানান, দুটি স্পিডবোট ও দুটি ইঞ্জিন চালিত ট্রলারে করে  ২০/২৫ জন বাবলার বাড়ির সামনে এসে নামে। সবার মাথায়ই হেলমেট ছিলো। 

তিনি জানান, মল্লিকের চর এলাকায় অবৈধভাবে বালু  উত্তোলন নিয়ে বাবলার সঙ্গে অপর একটি গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধের কথা শুনেছি। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বাবলা একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় ৩২টি ডাকাতি ও চাদাঁবাজি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...
খুলনায় একটি মৎস্য ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের বুক ও মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, মাদকের কারবার ও এর বেচাকেনা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর