পূর্বাচলে কলেজছাত্রীর পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

নারায়ণগঞ্জের পূর্বাচলের  লেক থেকে সুজানা নামে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ১৫ ঘণ্টার ব্যবধানে কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পূর্বাচল দুই নম্বর সেক্টরর বউরারটেক এলাকায় চার নম্বর সেতুর নিচের লেকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনা হতে পারে। তবে ময়না তদন্তের পর বোঝা যাবে এটা দুর্ঘটনা নাকি হত্যা। 

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একই লেক থেকে সুজানা (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ জব্দ করে পুলিশ।

নিহতদের পরিবারের বরাত দিয়ে মেহেদী ইসলাম আরো জানান, ১৬ ডিসেম্বর রাতে কাব্য ও সুজানা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা উভয়েই রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দা। মঙ্গলবার সুজানার মরদেহ মিললেও নিখোঁজ ছিলেন কাব্য। এরপর বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হলো।

মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর