মুন্সীগঞ্জে রোড ডিভাইডারে বাসের ধাক্কা, নিহত এক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারানো একটি বাস রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে ১২ জন। তাদের মধ্যে আট জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জেলার গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম স্বাধীন হোসেন সুমন বলে জানা গেছে। 

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জলঢাকা পরিবহনের বাসটি দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ১২ জনের মধ্যে গুরুতর অবস্থায় আট জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

গজারিয়া হাইওয়ে থানার ইনচার্জ হুমাযুন কবীর জানান, বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর