সোনারগাঁয়ে ৫০০ বছরের ‘পাগলা গাছের মেলা’

আপডেট : ১৬ মে ২০২৫, ০৫:৪১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামে খুঁটিকে কেন্দ্র করে তিনদিন ব্যাপী পাগলা গাছের মেলা বসেছে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত চলবে।

একটি গাছ বা খুঁটিকে কেন্দ্র করে এ ব্যতিক্রমধর্মী এ মেলা উদযাপন হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে তিনদিন ব্যাপী মেলা বসলেও পূজা ও অর্চনা হয় দু’দিন। এ মেলা পাগলা গাছের মেলা হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত। হামছাদী গ্রামের বটতলায় মেলার পশরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলার আনুষ্ঠানিকতা পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়।

স্থানীয়রা জানায়, মেলা যে খুঁটিকে গিয়ে করা হয় খুঁটিটি পূজা মণ্ডপের পার্শ্ববর্তী একটি পুকুরে সারাবছর ডুবিয়ে রাখা হয়। পাগল ভক্তরা ভক্তি করার জন্য প্রতিবছর পুকুর থেকে খুঁটিটি তুলে দুধ দিয়ে গোসল করায়। এছাড়াও ফল-ফলাদি ঘি, খাসি ও পাঁঠাবলি দিয়ে পাগলা খুঁটির নামে উৎসর্গ করে।

পূজা শেষে খুঁটিটি আবার ওই পুকুরে পানিতে ডুবিয়ে রাখা হয়। ওই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও বিভিন্ন ধর্মের হাজার হাজার লোকজনের সমাগম ঘটে।

পাগলা গাছের মেলা উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকেই দোকানিরা তাদের পণ্যের পসরা নিয়ে বসেন। তাছাড়া মেলায় নাগরদোলা, বাঁশের বাঁশি, কাঠের চেয়ার, হাতপাখা, চৌকি, মোড়া, চুড়ি প্লাস্টিকের খেলনা, মিষ্টির দোকানসহ বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছে তারা।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ভারত থেকে পুণ্যার্থীরা মেলায় অংশ নেয়ার জন্য ওই এলাকায় তাদের স্বজনদের বাড়িতে বেড়াতে এসেছেন।

পাগলা গাছের মেলার পুরোহিত তপন চক্রবর্তী বলেন, প্রতি বছর এ খুঁটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনা করে থাকে। ফল-ফলাদি ঘি, খাসি ও পাঁঠাবলি দিয়ে পাগলা খুঁটির নামে উৎসর্গ করে। পূজা শেষে খুঁটিটি আবার পুকুরে পানিতে ডুবিয়ে রাখা হয়। এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও বিভিন্ন ধর্মের হাজার হাজার লোকজনের সমাগম হয়।

পূজা উদযাপন কমিটির সভাপতি কেশব চন্দ্র দাস জানান, এবারের মেলায় বিপুল সংখ্যক ভক্তদের আগমন ঘটেছে। মেলা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মেলায় গীতা পাঠ, কীর্তনসহ সনাতন ধর্মের বিভিন্ন সঙ্গীত পরিবেশিত হয়। তবে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের মনের বাসনা পূরণ করার জন্যই পাগলনাথের পূজা-অর্চনা করতে ছুটে আসেন ভক্তরা।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর