আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ছয়

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৬:০৭ পিএম

সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  

বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন-  জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। 

স্থানীয়রা জানান, স্থানীয় জুয়েল মিয়ার দোতলা বাড়ির নিচ তলার ভাড়াটিয়া জাহানারা সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে এ দুর্ঘটনার সূত্রপাত হয়। বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ভবনের দেয়াল ধ্বসে পড়ে। এতে বাড়ির দরজা-জানালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে আগুন ধরে যায়। এসময় দগ্ধ হন ছয় জন। 

নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন রশিদ জানান, দগ্ধদের প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি চার জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

জিরাবো মডার্ন  ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
নারায়ণগঞ্জে একটি বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রটির ১২ জন কর্মকর্তা-কর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর