নরসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম

নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার মাধবদী উপজেলার রাইনাদি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহ এর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস ওই এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিয়ে টেনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যায়। স্থানীয়রা অন্যদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম ও  ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যায়। 

ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘাতক বাসকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর